দেশে ২৪ ঘণ্টায়ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এ নিয়ে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৪৯৮ ও ঢাকার বাইরে ৩৮৪ জন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৬৭৬ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪০০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।
এর আগে, গত ১৩ অক্টোবর একদিনে আটজনের মৃত্যু হয়েছিল।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে।
/ই.হ/