স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্য পদ: নির্ধারিত নেই
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি ও এইচিএসসিতে ৫.০০ স্কেলে ন্যূনতম ৪.৫০ জিপিএসহ পাস হতে হবে
- প্রার্থীকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে ৪ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ সিজিপিএসহ বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী হতে হবে
- প্রার্থীর ন্যূনতম ৪ বছরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ সময়ের মধ্যে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে একজন একক লেখক হতে হবে
- পিএইচডি সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি থাকতে হবে
বেতন: বিশ্ববিদ্যালয়ের স্কেল অনুযায়ী বেতন
কাজের সময়সূচি: ফুল-টাইম
কর্মস্থল: ঢাকা
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের সম্পূর্ণ সিভিসহ ওয়েবসাইটে পাওয়া নির্ধারিত ফর্মে, একটি স্বাক্ষরিত আবেদন, সমস্ত একাডেমিক রেকর্ডের সত্যায়িত ফটোকপি এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের দুই কপি ছবিসহ আবেদন করতে হবে।
রেজিস্ট্রার,
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ৫১, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা- ১২১৭ অথবা ইমেল: hrd@stamforduniversity.edu.bd