বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোতে ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগ ১৬ থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
চাকরির বিবরণ
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লেখায় যথাক্রমে ন্যূনতম ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: বুক বাইন্ডার
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে (জিপিএ-২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৩. পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
৫. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় itvbd.com-এর নয়।]