জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী

ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। ছবিতে দেখুন বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশলাদি বিনিময় ও বৈঠক:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

হাঁটু গেড়ে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: পিআইডি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে করমর্দন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: পিআইডি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ অন্যরা। ছবি: পিআইডি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের মহাসচিবসহ অন্য বিশ্বনেতারা। ছবি: পিআইডি

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি

প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা ও আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার মহাসচিব এনগোজি ওকোনজো আইওয়েলা। ছবি: পিআইডি