দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে পৌঁছান সিইসির নেতৃত্বে চার কমিশনার। সাক্ষাৎ শেষ করে সিইসি বঙ্গভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
আগামী সপ্তাহে ঘোষণা করা হবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। রেওয়াজ অনুযায়ী, এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছে কমিশন।
গতকাল বুধবার আগারগাঁওয়ে নিজ দপ্তরে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানাতেই তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির এই সাক্ষাৎ।
ভিডিও দেখুন:
এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এরই মধ্যে আগ্রহের কথা জানিয়েছে আমেরিকার এনডিআইসহ তিনটি আন্তর্জাতিক সংস্থা।
২৯ জানুয়ারির মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে। এরই মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে সরঞ্জাম।