গাইবান্ধা–৫ আসনে রোববারই ভোট হচ্ছে: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫ আসনের ভোট বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার এই তথ্য জানানো হয়। ভোট বন্ধের সিদ্ধান্তের সংবাদ অসত্য ও ভিত্তিহীন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি। 

ইসি জানিয়েছে, আগামী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওইদিন ২৯৯ আসনে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালিয়েছেন। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেওয়ার।