বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
এরআগে, চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন আহসান কলিমউল্লাহ। অনলাইনে তাঁর রাত ৩টায় ক্লাস নেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।