সেনাপ্রধানের সাথে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আজ (মঙ্গলবার) ঢাকায় সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তাঁর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় করেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। 

এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন বলে জানিয়েছে আইএসপিআর।