পুরোনো বিমানবন্দরে মনোমুগ্ধকর এয়ার শো

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এয়ার শো হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে এই শো শেষ হয় দুপুর সোয়া ১২টায়।

এয়ার শো দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। এয়ার শো দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। 

পুরোনো বিমানবন্দরে মনোমুগ্ধকর এয়ার শো। ছবি: সংগৃহীত৫৪ জন প্যারাট্রুপার পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রপিংয়ের রেকর্ড। 

৬ জন নিজের নেমপ্লেটের পরিবর্তে সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নেমপ্লেট পরে প্যারাশ্যুটিং করেন। আর একজন প্যারাট্রুপার আশিক চৌধুরী জাম্প করেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।