চার দিন আগে এক বিবৃতিতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিবৃতি দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নিষেধাজ্ঞাটি ১৮ ডিসেম্বর থেকে কার্যকর বলেও সে সময় জানিয়েছিল তারা।
এর মধ্যেই আজ আবার আরেক বিবৃতিতে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে বেবিচক।
বিবৃতিতে বেবিচক জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃতদের বিমানবন্দরে গ্রহণ করার সময়ে তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ আরও অনেক ব্যক্তির উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করেছে।
এভাবে ড্রোন ওড়ানো বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করে জানিয়ে বেবিচক বিবৃতিতে লিখেছে, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।