ফ্যাসিস্টদের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

ফ্যাসিস্টদের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সরকারি দপ্তরের কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকরিচ্যুত করা হবে না, তার বিরুদ্ধে মামলাও হবে। 

তিনি আরও বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।