সপ্তাহে ৩ দিন অফিসের খবরটি ঠিক নয়: জনপ্রশাসন মন্ত্রণালয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছ।

এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।