রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নতুন সহকারী প্রেস সচিব হিসেবে এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁনকে ১ বছর মেয়াদে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৬ বেতন স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে বরা হয়, যোগদানের তারিখ থেকে এই মেয়াদ গণনা করা হবে। এক্ষেত্রে তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়েছিল।