এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এজেক প্লাস সামিটে জ্বালানি সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য ২ বিলিয়ন ডলার প্রয়োজনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানান।
সামিটে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। দেশগুলো ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় একসাথে কাজ করবে।
এর আগে বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাস অনলাইন সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।