বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ বুধবার সকালে সাভারে যুব উন্নয়ন একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিংয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এবং আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা কাজের জন্য বিদেশে যাচ্ছেন তাদের জন্য তৃতীয় একটি ভাষাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে তারা বিদেশে গিয়ে ভাষাগত ও কর্মদক্ষতা দেখাতে পারেন।