হজযাত্রা শুরু আজ, ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

আত্মশুদ্ধি আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র হজযাত্রা। আজ প্রথম হজযাত্রার ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এবছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও রওনা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ।

প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা।

এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। হজযাত্রীদের সেবায় যাবেন আরো দেড় শতাধিক। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে, আশকোনা হজক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি।