নিরাপদ পানি নিয়ে বৈষম্যের শিকার হয় বস্তির মানুষ: মির্জা ফখরুল

নিরাপদ পানি পাওয়া নিয়ে বস্তির মানুষ সবচাইতে বৈষম্যের শিকার হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আজ মঙ্গলবার সকালে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘মাটির ওপরের পানির দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে রাখতে হবে। কীভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করা যায়, ব্যবহার করা যায়–এসব বিষয়ে প্রাধান্য দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, নিরাপদ পানি পাওয়া নিয়ে সবচাইতে বৈষম্যের শিকার হয় বস্তির মানুষ, তারা নিরাপদ পানি পায় না। এ জন্য তাদের কষ্ট লাঘবে নজর রাখতে হবে।

এছাড়াও হাতিরঝিল, বুড়িগঙ্গা ও আশুলিয়ার পানি দূষণমুক্ত রাখতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন মন্ত্রী।