একাত্তর নিয়ে কথা আমাদের বলতেই হবে: সংসদে মির্জা ফখরুল

সংসদে একাত্তরকে বাংলাদেশের মানুষের মূল পরিচয় হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে বারবার কথা বলতেই হবে।

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা লড়াই করেছি। সেই একাত্তরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই একাত্তরকে যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। সেইজন্যই আমার সহকর্মী সালাহউদ্দিন সাহেব যেটা বলেছেন, একাত্তর নিয়ে কথা আমাদের বলতেই হবে।’

‘কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের ‘আইডেন্টিফিকেশন’, এটা আমাদের ‘আইডেন্টি’। আমি বারবার একটা কথা বলছি, একাত্তর হচ্ছে আমাদের পরিচয়। এজনই আমরা এ কথাটা বারবার বলি’ – বলেছেন মির্জা ফখরুল।