দেশে শুক্রবার যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
রাঙামাটিতে আজ সকাল ৮টায় শহরের বনরূপা কাঁঠালতলি মৈত্রী বিহার থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। একই সময়ে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ সংঘদান এবং ভিক্ষু সংঘের ধর্মদেশনা।
এদিকে, খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে দীঘিনালার লারমা স্কয়ার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সকাল ১০ টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা।
এছাড়া, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশজুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।