জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 

জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে যান তিনি।

এর আগে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান।

এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।