হাম নিয়ে অন্তর্বর্তী সরকারের কারও গাফিলতি থাকলে শাস্তি হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

হাম ও হামের উপসর্গে তিনশরও বেশি শিশু মারা যাওয়ার অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখতে সরকার তদন্তের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার  উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তদন্তে কেউ দায়ী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা।

এক প্রশ্নে জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম এ বছরের শেষে  শুরু হবে এবং শেষ করতে ১০ মাস থেকে ১ বছর লাগবে।

আইনশৃঙ্খলার জন্য সেনাবাহিনীকে খুব বেশি দিন মাঠে রাখা হবে না বলে জানান উপদেষ্টা।