প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারও জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বেলা ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বেলা ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে শক্তিশালের মানুষের মধ্যে বইছে আনন্দের উচ্ছ্বাস।
এলাকাবাসী বলছেন, যুবক বয়সে দেখেছেন এই জায়গাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন উদ্বোধন করেছেন, আজ সেখানে ৪৭ বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন উদ্বোধন করবেন। তারা বলছেন, এই ইতিহাসের সাক্ষী হতে পারায় তারা অত্যন্ত খুশি।