ঈদের ছুটি শেষে খুলল অফিস-আদালত

ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত। কর্মব্যস্ত রাজধানী ফিরছে চিরচেনা রূপে। আজও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছেন নগরবাসী।

সোমবার ভোরে কমলাপুর রেলস্টেশনে ছিল উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রীদের ভিড়। তবে ছুটি শেষ হলেও ঢাকামুখী যাত্রীদের চাপ এখনো বাড়েনি। আগামী কয়েকদিনে এই চাপ বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা।

বাসস্ট্যান্ডগুলোতেও এখন খুব একটা নেই যাত্রীদের আনাগোনা। কাউন্টার মালিকরা বলছেন, ঢাকায় ফেরার চাপ বাড়তে পারে আরও দুই-তিন দিন পর। এদিকে ঢাকামুখী মানুষের পাশাপাশি এখনও বাড়ির পথে নগরবাসীর অনেকে।