প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় সাংসদদের শতভাগ উপস্থিতির নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত কর্মশালায় চিফ হুইপ বলেন, বিরোধীদলের সমালোচনা মধ্য দিয়ে একটা প্রাণবন্ত সংসদ চাই আমরা। সরকার দলীয় সংসদেরও সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি।
সরকারকে আগামী ৫ বছর সহযোগিতা পরামর্শ দিয়ে পার্লামেন্টারি সিস্টেমের সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেন তিনি। এ সময় প্রশিক্ষানার্থীরা তাদের পদবি ও বেতন স্কেলসহ বিভিন্ন দাবি নিয়ে চিফ হুইপের কাছে আবেদন করেন।