গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এমনটা বিএনপির চাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাই। তরুণ প্রজন্মকে দক্ষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে।
বাজেট ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, কিছু পণে কর বাড়ানো হলেও এখনো বাজারে প্রভাব পড়েনি। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করা হযেছে ২০১১ সালে, এরপর নানা গবেষণা করে সরকার গঠনের পরপরই এ প্রকল্প চালু করেছে সরকার।