প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সফল হিসেবে উল্লেখ করেছেন ঢাকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাইলফলক তৈরি করেছে। ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগের অবস্থানেই আছে চীন। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে বেইজিং। এছাড়া, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর নিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, এটি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের বিশেষজ্ঞরাই সম্ভাব্যতা যাচাই করবে বলেও উল্লেখ করেন তিনি।