প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের জরুরি অবতরণ 

নভোএয়ারের ঢাকা–কক্সবাজার রুটের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে জটিলতা দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার রাতে উড্ডয়নের পনের মিনিট পরেই উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

এদিকে, এই ফ্লাইটে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন বলে জানা গেছে।