সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা জানান রাষ্ট্রপতি।
সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারের আয়োজন পিজিআর।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করা হবে। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের ওপর জোর দেন রাষ্ট্রপ্রধান।