ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে পররাষ্ট্র,স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।
তিনি বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক না কেন তাকে আগে জেলে যেতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, দণ্ডিত ব্যক্তি বিদেশি বসে কী বক্তব্য দিচ্ছে তা সরকারের আমলে নেয় না।
২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর সেখানেই আছেন তিনি। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।