বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
সরকারি মাধ্যমে আগামী বছরের জন্য হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ এ খরচ পড়বে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এ খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হজ প্যাকেজ ঘোষণা করা হয়। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
এছাড়াও, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ ঘোষণা করা হয়। বেসরকারি মাধ্যমে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।