রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদকে। গুঞ্জনের কথা স্বীকার করে তিনি জানান, পদত্যাগ রাষ্ট্রপতির বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাঁকে জিজ্ঞেস করতে হবে। পদত্যাগ করার অপশন তো তাঁর আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।’
অবশ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নতুন কিছু নয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
সে সময় রাষ্ট্রপতিকে অপসারনের দাবি তুলেছিল এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভও হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখাও যায়নি।
তবে সাংবিধানিক সংকট হতে পারে এমন আশঙ্কায় বিএনপি সে সময় এ দাবিতে একমত হয়নি। পরে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তার সংসদ ভবনের সামনে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনেও তিনি বক্তব্য রেখেছেন।