বিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়তে পারেন আজ

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছে বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র। উঠবেন রাজধানীর গুলশানে নিজের বাসায়। 

গত শুক্রবার ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

ওই হিসাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছেড়ে মো. সাহাবুদ্দিনের রাজধানীর গুলশানে নিজের বাসায় ওঠার কথা রয়েছে। সে কারণে কয়েক দিন ধরেই ওই বাসা বসবাসের উপযোগী করে গোছানো হচ্ছিল। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নেওয়া হয়েছে।