রাজস্ব খরচ ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করেছে সরকার: তথ্যমন্ত্রী

এ বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

আজ রোববার সচিবালয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামীর অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে।

তিনি বলেন, খালি জায়গা খুঁজে খেলা উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার।