কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: মাহ্দী আমিন

কৃষিপণ্য প্রক্রিয়াজাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে এ কথা বলেন।

এ সময় মাহ্দী আমিন বলেন, ‘কৃষিকে শুধু কৃষি হিসেবে না দেখে কৃষিজাত খাদ্যপণ্যকে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য করে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে এবং খাদ্য ইকো সিস্টেমের বিকাশে ভূমিকা রাখতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে।’