জুলাই সনদের প্রতিটি অক্ষরকে বিএনপি নেতৃত্বাধীন সরকার বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। আজ সোমবার রাজধানীতে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘জুলাই সনদে আমরা সাক্ষর করেছি, সে সাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে। এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’