গাজীপুর-৫ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মো. শফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মতৎপরতায় লিপ্ত থাকার দায়ে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।  

গ্রেপ্তারের পর সাবেক এই এমপিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।