স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে। এবার দেশের সমৃদ্ধির পথে আর যেন কেউ শিকল পরাতে না পারে সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
আজ বৃহস্পতিবার রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ‘শিকল ভাঙার জুলাই’ স্মারকগ্রন্থে মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে। এ জন্য কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। সমৃদ্ধির প্রবাহ বাঁধা পেয়েছে। এবার আর যেন কেউ শিকল পরাতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। এবার এটাই পার্থক্য। আর সেই দিনে ফেরত যেতে দেওয়া হবে না। একদিকে শিকল ভাঙা, অন্যদিকে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আগের থেকে এবারের শেকল ভাঙার আন্দোলনের পার্থক্য হচ্ছে পরে কি করব তা ৩১ দফার মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। শেকল মুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে পারব আশাকরি।’
এ সময় শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সঙ্গে সহমত ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।