কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এতে গত দুই সপ্তাহের তীব্র সংকট কমেছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর ৩টা ১০ মিনিট থেকে মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে।
তারা জানান, বর্তমানে সেখান থেকে প্রায় ২৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। টার্মিনালটির দ্বিতীয় বয়লার চালু হলে আরও প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তখন বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ আরও বাড়বে।
এদিকে, রাজধানীর বেশিরভাগ পাম্পে গ্যাস সরবরাহ আগের চেয়ে বেড়েছে। স্বল্প সময়ের মধ্যেই গ্যাস নিতে পারছেন গ্রাহকেরা।