গণআকাঙ্ক্ষাকে যারা বুঝতে পারেনি, তারাই ইতিহাসের পাতায় পতন হওয়ার রচনা লিখেছে বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার বিকেলে টিএসসি মিলানায়তনে ঢাকা ইইউনিভার্সিটি ডিবেইটিং সোসাইটির ‘জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলনের সকল শক্তিকে সাথে নিয়ে অর্জনের বাংলাদেশ গড়া হবে।’
জুলাই আন্দোনলের ক্রেডিট নিয়ে যারা খেলায় মেতেছেন, তাদের দেশ উন্নয়নের ক্রেডিট নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এসময়ে উপস্থিত বক্তারা, ডিবেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গণতন্ত্র চর্চায় ভূমিকা রাখার আহ্বান জানান।