তাড়াহুড়ো নয়, সকলের মতামত নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবয়ন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করেন তিনি।
চিফ হুইপ বলেন, 'প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, জুলাই সনদের অক্ষর, দাড়ি-কমা-বিন্দু-সেমিকোলন, আমরা সবই বাস্তবায়ন করব, যেটা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। সেটা আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়নের ক্ষেত্রে একটা হচ্ছে সংস্কারের সন্দর্ভ, আরেকটা হচ্ছে সংশোধনের সন্দর্ভ।'
এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, গণভোটের রায়ের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুলই বিজয়ী হবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। দুপুর ৩ টায় নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তারা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, '...নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, সেই নিয়ম শতভাগ অনুসরণ করে আমরা জমা দিয়েছি।...'