বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, যে স্বৈরাচার সরকার দেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিতাড়িত করেছে জনগণ। বিগত সময়ে দেশের টাকা পাচার করা হয়েছে। এখন দেশ নতুন করে গঠন করার সময় এসেছে।
এই জন্য সব সড়যন্ত্রের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদে আগামী ১০ বছরে বিদ্যুৎ সমস্য সমাধানের পরিকল্পনা উপস্থাপন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দিতে সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে কিশোরগঞ্জে যান তিনি।