দেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সেলের বিষয়টি ভিত্তিহীন: শামা ওবায়েদ

বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে বলে জাতিসংঘের করা দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টিকে ভিত্তিহীন এবং আওয়ামী লীগের অপচেষ্টা দাবি করে তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব বলেন। 

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রোহিঙ্গা ইস্যুতে জান্তা সরকারের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পর শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

তার ভাষ্য, কূটনৈতিক রীতি–নিয়মের কারণেই ঢাকায় নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব না করে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখতে হবে মিয়ানমার সরকারকে। 

আওয়ামী সরকার রোহিঙ্গা প্রত্যবর্সন ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ভুল করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে জাতিসংঘের এমন দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই। এটি ভিত্তিহীন, আওয়ামী লীগের অপচেষ্টা। তবে খতিয়ে দেখা হবে।