রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ যারা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। সংসদ সবিচালয় থেকে প্রাপ্ত তথ্য বলছে, নির্বাচনে বিএনপি'র ৩ জন, জামায়াতের ১ জন ও খেলাফত মজলিসের  ১ জন এবং ১ জন স্বতন্ত্র সংসদ সদস্যও ভোট দেননি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি বিএনপি'র মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এছাড়া ভোট দেননি জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

উল্লেখ্য, ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সব মিলিয়ে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে আজ ভোট দিয়েছেন ৩৪৩ জন।