মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের এখনও কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি। জনগণের স্বার্থ রক্ষা করেই যেকোনো জোটে অংশ নেবে বাংলাদেশ।
আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলেও এ সময় জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের মন্তব্য আগের চুক্তিকে নিয়ে হতে পারে।
আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ না পেলেও মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে ইতিবাচক বাংলাদেশ। তবে এ চুক্তিতে যাওয়া ঠিক হবে কিনা, তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।