দেশ অস্থির করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।

তারেক রহমান বলেন, সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ধর্মের নামে বিভাজন সরকার চায় না, দেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।

এসময়, পুরোহিতদের হাতে মাসিক সম্মাননার চেক তুলে দেন সরকারপ্রধান।