জাতীয় সংসদ অধিবেশনে র্যাব বিলুপ্ত করে নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব পাস হয়েছে। নতুন এই বাহিনীর নাম স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এসআরবি গঠনের বিল পাস হয়। বিলটির প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
এছাড়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন বিল ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।