আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।’
শনিবার বিকেলে যশোর পিটিআই সভাকক্ষে আয়োজিত চাকরি মেলা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে কাজ করছে সরকার।’
আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে মাইক্রো ক্রেডিট খাতে আড়াই লাখ মানুষ কাজ করছে। আগামী এক বছরে তা সাড়ে ৩ লাখে পৌঁছানোর চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘সরকার তার নির্বাচনী অঙ্গীকার রক্ষায় কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, যুব উন্নয়ন কার্ড চালু করা হয়েছে।’
এর আগে অনুষ্ঠিত চাকরি মেলায় বিভিন্ন এনজিওতে একসাথে ১২০০ জনের চাকরির চুক্তি হয় কর্তৃপক্ষের সাথে।