সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকেরা আছেন বলেই দেশে গণতন্ত্র আছে। তবে এখনো সাংবাদিকদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রচণ্ড ঝুঁকির মধ্যেই দায়িত্ব পালন করতে হয় সাংবাদিকদের। অপরাধের খবর সংগ্রহ করতে গিয়ে চাপ ও ঝুঁকির মুখে পড়তে হয় ক্রাইম রিপোর্টারদের।’
এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।