নির্বাচন বিধিমালা সংশোধন ইসির

নৌকা স্থগিত, ১২০ প্রতীক সংরক্ষণ, একক প্রার্থীর জন্য ‘না-ভোট’

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে নৌকা প্রতীক স্থগিত রেখে ১২০টি মার্কা সংরক্ষিত রাখা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, একক প্রার্থীর ক্ষেত্রে না-ভোট থাকবে।

এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফা ১ এর অধীনে, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, অন্যান্য মার্কা থেকে যেকোনো একটি বরাদ্দ করা যাবে।

আর, এখন থেকে জাতীয় নির্বাচনের হলফনামায় প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর রিটার্নের তথ্য জমা না দিলেও হবে। একই সঙ্গে, ফৌজদারী মামলায় জামিনে থাকলে, আদালত থেকে সত্যয়িত কপিও জমা দিতে হবে না।