সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
আজ মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আয়োজিত লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শেষ এই তথ্য জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বদলি বাণিজ্যের কারণে যোগ্য কর্মকর্তারা সঠিক পদায়ন থেকে বঞ্চিত হতেন। লটারি চালুর ফলে সেই বৈষম্য দূর হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ পর্যন্ত মোট ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বদলি ও পদায়ন করা হয়েছে বলেও জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বালিশকাণ্ডের দুর্নাম ঘোচাতে চায় তাঁর মন্ত্রণালয়।